মেট্রোরেলের জন্য পরামর্শক নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে পরামর্শক নিয়োগসংক্রান্ত চুক্তি সই হয়।
মোট ৯২৮ কোটি টাকায় জাপানের নিপ্পন কোইকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক আফতাব উদ্দিন তালুকদার এবং নিপ্পনের পক্ষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইউসিকো সুনুদে চুক্তিতে সই করেন।
পরামর্শক প্রতিষ্ঠান মেট্রোরেলের বিশদ নকশা, নির্মাণকাজ তদারকি ও জমি অধিগ্রহণ পরিকল্পনা করবে।