প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী ১৫ জুলাইয়ের মধ্যে স্থাপন করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিসিএ) কার্যালয়ে মেট্রোরেলসহ বড় প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ঢাকা মহানগরের যানবাহন ব্যবস্থাপনা সমন্বয়বিষয়ক এক সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের।
যোগাযোগমন্ত্রী আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সদরঘাট পর্যন্ত ২২ কিলোমিটার বাসের বিশেষ লেন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।
প্রস্তাবিত মেট্রোরেল মিরপুরের পল্লবী-রোকেয়া সরণির পশ্চিম পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট-হোটেল সোনারগাঁও-শাহবাগ-টিএসসি থেকে দোয়েল চত্বর হয়ে তোপখানা রোড দিয়ে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত হওয়ার কথা। বিজ্ঞপ্তি।