মেট্রোলজি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রগতিশীল বিশ্বে পরিমাপ’—এ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। সকালে বিএসটিআই সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সেমিনার করে। বিএসটিআইয়ের আঞ্চলিক উপপরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম। আলোচনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের আঞ্চলিক উপপরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। তাঁরা বলেন, গতিময় বিশ্বে সঠিক পরিমাপ ব্যবহার ছাড়া আধুনিক বিশ্ব কল্পনা করা যায় না।