মেট্রোসেম টেকনোলজির সঙ্গে এলজি মোবাইলের পার্টনারশিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বাজারে এলজি মোবাইল ফোনের বাজারজাতকরণ সফল করার উদ্দেশ্যে মেট্রোসেম টেকনোলজি লিমিটেডের সঙ্গে একটি ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ চুক্তি করেছে এলজি ইলেকট্রনিকস। এ উপলক্ষে গত বৃহস্পতিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ম্যানেজিং ডিরেক্টর এডওয়ার্ড কিম ও মেট্রোসেম টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. শহীদুল্লাহ। বিজ্ঞপ্তি