মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তাবের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে যশোর শহরের শেখ মুজিবুর রহমান সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এ কর্মসূচিতে মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে বলেন, ভর্তি পরীক্ষা ছাড়াই মেডিকেল কলেজে ভর্তির যে সুপারিশ করা হয়েছে, এতে মেধাবীরা মেডিকেলে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।