প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএসে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারিত হয়। এর আগে ২ অক্টোবর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র বলছে, আগের তারিখটি পবিত্র ঈদুল আজহার পরপরই হয়ে যাওয়ায় ভর্তি পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি), বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবারও ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০-এর নিচে নামানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।