মেডিকেল ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবায় মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় নিরাময় ক্লিনিক চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম, ক্লিনিকের মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, কেয়ার হসপিটালের স্বত্বাধিকারী নুর আলম মণ্ডল, এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আবদুস ছামাদ খান, নিরাময় ক্লিনিকের স্বত্বাধিকারী আবদুল মণ্ডল প্রমুখ।