মেডিকেল ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সকালে ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। এ সময় পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক সোবহান মিয়া, প্রধান চিকিৎসা কর্মকর্তা রিফাত সুলতানাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট খুলনার সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীদের জন্য বিনা মূল্যে প্যাথলজি পরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেওয়া হয়।