মেডিকেল ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ’৯৭ ব্যাচ-এর শিক্ষার্থীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী কুড়িগ্রাম বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক প্রতিবন্ধীকে চিকিৎসা দেওয়া হয়। এ সময় বিনা মূল্যে ওষুধ বিতরণ, চিকিৎসাসেবা ও ফিজিওথেরািপ সহায়তা দেওয়া হয়েছে। ক্যাম্পে চিকিৎসক হিসেবে সহযোগিতা করেন কুড়িগ্রাম সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আল আমিন মাসুদ, মানসিক ব্যাধি বিশেষজ্ঞ রেদওয়ান ফেরদৌস, চিকিৎসক মাসুদা আক্তার, ফিজিওথেরাপিস্ট মো. গাওসুল আজম প্রমুখ।