প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র চন্দন কুমার ঘোষ ইডিওপ্যাথিক ইন্টাক্রেনিয়াল হাইপারটেনশনে আক্রান্ত হয়ে অন্ধ হতে চলেছেন। চিকিৎসকেরা বলেছেন, মস্তিষ্কে পানি জমায় চাপজনিত কারণে তাঁর দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। ভারতের চেন্নাই এ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট দীপক অর্জুন দাস জানিয়েছেন, এক মাসের মধ্যে চন্দনের অস্ত্রোপচার করা না হলে তিনি অন্ধ হয়ে যাবেন। এ জন্য ছয় লাখ টাকা দরকার। কিন্তু এই টাকা চন্দনের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় তাঁর বাবা সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: চন্দন কুমার ঘোষ, ব্যাংক হিসাব নম্বর-০০২১০২৩১৫, সোনালী ব্যাংক, গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখা, রাজবাড়ী। যোগাযোগ: ০১৭৫৭-৩২১৭৩৭। বিজ্ঞপ্তি।