মেডিকেল ছাত্রী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে আইরিন সুলতানা ওরফে স্বর্ণা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার ওই কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। কলেজ ক্যাম্পাসে ওই মানববন্ধন হয়।
মানববন্ধন থেকে এইহত্যাকাণ্ডের প্রতিবাদ এবং অবিলম্বে আইরিনের স্বামীসহ অন্য আসামিদের গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। এতে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ মো. আতাউর রহমান, হাসপাতালের পরিচালক মো. কলিম উল্লাহ, নিহত শিক্ষার্থীর বাবা আবদুল খালেক প্রমুখ।