মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি জটিলতায় প্রায় তিন বছর ধরে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ-প্রক্রিয়া স্থগিত হয়ে আছে। অবিলম্বে এই নিয়োগ-প্রক্রিয়া চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদ।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান। নিয়োগ-প্রক্রিয়া চালুর দাবি মানা না হলে আগামী ২ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে সংগঠনটির সদস্যসচিব মো. মাহমুদুর রহমান বলেন, ২০১৩ সালের ১৮ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।