মেডিকেল ডিভাইস ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেল ডিভাইসেস রেজিস্ট্রেশন গাইডলাইন (২০১৫) বাতিল ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের হয়রানি বন্ধের দাবিতে ধর্মঘট করছে মেডিকেল ডিভাইস ও সার্জিক্যাল পণ্য ব্যবসায়ী সংগঠনগুলো। আজ বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের এসব কথা বলেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা। আজ তাঁরা সংবাদ সম্মেলনও করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ বৈজ্ঞানিক যন্ত্রপাতি বণিক সমিতি, বাংলাদেশ মেডিকেল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল, ডায়াগনস্টিক রিএজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইকুইপমেন্ট ডিলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ডাকে গত মঙ্গলবার থেকে সারা দেশে তিন দিনের ধর্মঘট চলছে। দেশের প্রায় দুই হাজার দোকানে মেডিকেল ডিভাইস, সার্জিক্যাল পণ্য ও রিএজেন্ট বিক্রি বন্ধ আছে। বিশেষ প্রতিনিধি