মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনসহ সাত দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালকে বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ২৫০ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীতকরণ, অবিলম্বে নার্সিং কলেজ চালুসহ সাত দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা শাখা। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলনে তারা এসব দাবি জানায়।সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ বাহারুল আলম কোনো রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের খুনের আসামি করার আইন বাতিল, চিকিৎসক লাঞ্ছনা ও হাসপাতাল ভাঙচুরের ঘটনা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বিসিএসের (স্বাস্থ্য) অধীন চিকিৎসক দিয়ে প্রশাসনিক কাঠামো গড়ে তোলার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ধীরাজ মোহন বিশ্বাস, চিকিৎসক মেহেদী নেওয়াজ, বঙ্গ কমল বসু, মামুনুর রশীদ প্রমুখ।