মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। আজ রোববার সকালে তিনি এই রিট করেন।

এর আগে গত শনিবার ইউনূছ একটি উকিল নোটিশ পাঠান। এতে তিনি বলেন, যে প্রশ্নপত্রে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হয়েছে, তার সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল রয়েছে। ফাঁস হওয়া এ প্রশ্নপত্রের অনুলিপি তাঁর কাছে রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা না নিলে এবং প্রশ্ন ফাঁসের ঘটনার বিচারবিভাগীয় তদন্ত না হলে তিনি হাইকোর্টে রিট আবেদন করবেন।