মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জানিস, আমাদের ওয়ার্ডের স্যার রোগীর মুখ দেখেই বলে দিতে পারেন, তার কী রোগ হয়েছে।
: আর আমাদের ওয়ার্ডের স্যার রোগীর মুখ না দেখেও বলে দিতে পারেন, কী রোগ হয়েছে!
: কেমন করে, দোস্ত?
: রোগীর সব রিপোর্ট দেখে।

 মেডিকেলের এক স্যার একদিন আমার ভাইভা নিতে গিয়ে দুঃখ করে বলেছিলেন, ‘আজকালকার মেডিকেলের স্টুডেন্টগুলো সব প্রশ্নের উত্তর ফটফট করে দিতে পারে, কেবল পরীক্ষার প্রশ্নগুলো ছাড়া!’

 রোগীকে বললাম, ‘আপনার ওজন কমাতে হবে। আপনার প্রিয় খাবার কী?’ রোগী বলল, ‘আলু।’ 
বললাম, ‘তাই নাকি? কিন্তু এখন থেকে আপনাকে আলুর বদলে আপেল খেতে হবে।’ রোগী বলল, ‘কিন্তু ডাক্তার সাহেব, আপেল তো আলুর চেয়ে বড়!’

 আচ্ছা বল তো, অ্যাপেন্ডিসাইটিসের কারণগুলো কী কী?
: এটা তো একটা গাধাও 
বলতে পারবে।
: সে জন্যই তো তোকে 
জিজ্ঞেস করেছি।
লেখা: মহিউদ্দিন কাউসার