প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের মতো কর্মবিরতিতে গেছেন সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা। কর্মবিরতির সময় চিকিৎসক ও কর্মচারীরা হাসপাতাল ভবনের সামনে অবস্থান নেন। এতে রোগীদের দুর্ভোগ বেড়েছে। এর আগে বুধ ও বৃহস্পতিবার একই দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি করেন তাঁরা।