মেডিকেলে নতুন ভর্তি পরীক্ষা চায় ছাত্রদল, কাল বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে কাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। শনিবার দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান মেডিকেলে ভর্তি-ইচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে তাঁদের দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করেন। নতুন পরীক্ষা নেওয়ার পাশাপাশি ছাত্রদল ‘ফাঁস হওয়া’ প্রশ্নপত্রে হওয়া মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ও আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে।