মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষার দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত শিক্ষার্থীরা এখানে অবস্থান করেন। তাঁদের সংখ্যা অর্ধশত হতে পারে। অনেকের সঙ্গে অভিভাবকরাও এসেছিলেন।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাঁরা শহীদ মিনারে এসে একাত্মতা প্রকাশ করে বক্তব্যও দেন।ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আজকের মানববন্ধন থেকে কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা কাল সোমবার সকালে কালো কাপড়ে মুখ-চোখ বেঁধে বিক্ষোভ করবেন।