মেডিকেলে ভর্তি ইস্যুতে ছাত্রদলেরও কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেলে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার সংগঠনের এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। শনিবার (৩ অক্টোবর) দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে।
বিবৃতিতে বলা হয়, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান আন্দোলনরত মেডিকেলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে এই কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা নতুন পরীক্ষা নেওয়ার পাশাপাশি ‘ফাঁস হওয়া’ প্রশ্নপত্রে হওয়া মেডিকেলের ভর্তি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ও আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন।