মেডিকেলে ভর্তি পরীক্ষা ৭ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল কলেজগুলোতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএসে ভর্তি পরীক্ষা হবে আগামী ৭ অক্টোবর। অন্যদিকে, ডেন্টাল কলেজগুলোতে বিডিএসে ভর্তি পরীক্ষা হবে ৪ নভেম্বর।
গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি-সংক্রান্ত সভায় এই তারিখ ঠিক করা হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সভায় সভাপতিত্ব করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এমবিবিএস ও বিডিএসে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে সম্মিলিতভাবে কমপক্ষে ৯ পয়েন্ট থাকতে হবে।
মন্ত্রণালয় সূত্র বলেছে, বর্তমানে সরকারি মেডিকেল কলেজ ৩০টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৬টি। এ ছাড়া আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ আছে ছয়টি। মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা প্রায় সাড়ে ৯ হাজার। অন্যদিকে ডেন্টাল কলেজে আসনসংখ্যা দুই হাজারের কিছু বেশি।