মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের সব কটি মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল দেওয়া হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ফল তাঁদের নির্ধারিত মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) আবুল কালাম আজাদ। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটের ঠিকানা হলো www.dghs.gov.bd।গত শুক্রবার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের সব কটি মেডিকেল ও ডেন্টাল কলেজে এ বছর আসনসংখ্যা তিন হাজার ৪০টি। ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫১ হাজার ২৩৬ জন শিক্ষার্থী।