মেডিকেলে ভর্তির ন্যূনতম নম্বর ১২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর মেডিকেল কলেজে ভর্তি হতে হলে কোনো শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের মধ্যে ন্যূনতম ১২০ নম্বর পেতে হবে।
গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাসংক্রান্ত একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছর ২০০ নম্বরের মধ্যে ১১০ পেয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হতে পেরেছিলেন। তবে এবার পরামর্শকেরা ন্যূনতম নম্বর ১৪০ নির্ধারণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত ভর্তি যোগ্যতার সেই নম্বর ১২০ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর থাকবে এসএসসি ও এইচএসসিতে জিপিএর ভিত্তিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে নৈর্ব্যক্তিক তথা এমসিকিউয়ে। কোনো শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেলে তাঁর স্কোর হবে ১০০।