মেডিকেলে ভর্তির ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য অধিদপ্তর ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাচ্ছে।
অধিদপ্তর সূত্র জানিয়েছে, ২০ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া যাবে। সরকারি কলেজে ভর্তি শেষ হওয়ার পর বেসরকারি কলেজে ভর্তি-প্রক্রিয়া শুরু হবে। এবার ভর্তি হতে পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে কমপক্ষে ২০ পেতে হবে। ৪ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের www.dghs.gov.bd ওয়েবসাইটে পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে।
এ ছাড়া আবেদনপত্রে দেওয়া পরীক্ষার্থীর মুঠোফোন নম্বরেও ফল পৌঁছে যাচ্ছে। সরকারি ও বেসরকারি কলেজে এমবিবিএস ও বিডিএসের প্রায় নয় হাজার আসনের বিপরীতে ৬৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন।