মেডিকেলে লেখাপড়ার নামে বাণিজ্য চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ বলেছেন, বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে লেখাপড়ার নামে বাণিজ্য চলছে। কিশোরগঞ্জে গত বুধবার রাতে ‘ডিজিল্যাব’ নামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আনম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহ কামাল, পুলিশ সুপার মীর রেজাউল আলম প্রমুখ।