মেধা অন্বেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা হয়েছে। এতে চারটি বিভাগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ জন শিক্ষার্থী জয়ী হয়। জয়ী শিক্ষার্থীরা হলো ফাহিম আহমেদ চৌধুরী, মো. আবদুল গফুর, মেহরীন বাশার, মায়ামি দাস পুরকায়স্থ, পাপিয়া সুলতানা, নাজমুছ সাকিব, জয়ন্ত পাল, তালহা মোহাম্মদ হোসাইন, রাতুল হাসান, তাফসিয়া সামিয়া, রাহাত ফাহিম ও ফাবিয়া সুন্নিয়াত। জেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।