মেধা তালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম সেমিস্টারে কলা ও আইন অনুষদ (বি ইউনিট) এবং ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগ ও চারুকলা বিভাগের (ই ইউনিট) দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ এবং ‘ই’ ইউনিটের দ্বিতীয় মেধা তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৩ জানুয়ারির মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ে ভর্তি না হলে মনোনয়ন বাতিল হয়ে যাবে। এ ছাড়া ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jnu.ac.bd)) পাওয়া যাবে। বিজ্ঞপ্তি