মেধা তালিকা প্রকাশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের প্রথম মেধা তালিকা আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। মোবাইলে এসএমএসের মাধ্যমে বিকেল চারটা থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের সম্মান প্রথম বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে আজ বেলা একটায়। প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে ৬৯৩টি কলেজের ৩০টি বিষয়ে ৩ লাখ ৪০ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ২৩৬টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম বলেন, এবারই কোনো বিলম্ব ছাড়া নির্ধারিত বছরেই এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।