প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকা ৩০ মার্চ প্রকাশ করা হবে। ওই দিন বিকেল চারটায় মুঠোফোনে খুদে বার্তা বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম গতকাল সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।