প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে উচ্চবিদ্যালয়ে (রেল স্কুল) বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার দেওয়া হয়েছে। গতকাল রোববার স্কুল চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন। বিশেষ অতিথির ভাষণ দেন কার্যব্যবস্থাপক (ডব্লিউএম) মোহাম্মদ কুদরত-ই-খুদা, বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী শফিকুর রহমান ও সহকারী নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুল আলম। সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক কাজী লতিফা খান। পরে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।