মেধা যাচাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ধ্রুবক-এর উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ৭২টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস জানান, মেধা যাচাই পরীক্ষায় বিজয়ী সেরা ৪০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া করা হবে।