মেধাতালিকা প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের মেধাতালিকা গতকাল রোববার প্রকাশ করা হয়েছে। এ ছাড়া ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ভর্তি পরীক্ষা, সাক্ষাৎকার ৬ জুনের পরিবর্তে ৯ জুন সকাল ১০টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের ওই দিন সকাল ১০টার মধ্যে গাজীপুর ক্যাম্পাসে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এসব তথ্য জানান।