মেধাবিকাশ বৃত্তি পেল ৫০০ শিক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা দেশের ৫০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থী ২০১৪ সালের এইচএসসিতে লেখাপড়ার জন্য ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তির জন্য মনোনীত হয়েছে। এদের মধ্যে ৬০ ভাগ মেয়ে। এই বৃত্তির মাধ্যমে এসব দরিদ্র শিক্ষার্থী উচ্চতর শিক্ষার স্বপ্ন পূরণ করতে পারবে। ব্র্যাকের মেধাবিকাশ উদ্যোগ একটি বৃত্তি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম, যা মেধাবী শিক্ষার্থীদের মাধ্যমিক-পরবর্তী শিক্ষাজীবনে সম্ভাবনার বিকাশ ঘটায়। ব্র্যাক বিশ্বাস করে, তরুণ প্রজন্ম উচ্চতর শিক্ষার সুযোগ না পেলে বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও সম্ভাবনার পূর্ণ বিকাশ কখনোই সম্ভব নয়। বিজ্ঞপ্তি|