প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জের বালিজুড়ী এফএম উচ্চবিদ্যালয়ের মেধাবী ছাত্র রাকিব। তার এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু ক্যানসারে আক্রান্ত হয়ে সে এখন হাসপাতালে। রাকিব ঢাকার রিল্যান্স মেডিকেল সার্ভিসেস লিমিটেড, ইনস্যুরেন্স একাডেমি ভবন, দ্বিতীয় তলা, ৫৩ মহাখালীতে চিকিত্সাধীন। চিকিত্সকেরা জানিয়েছেন, দিন দিন রাকিবের অবস্থার অবনতি হচ্ছে। ১০ লাখ টাকা জোগাড় করা গেলে রাকিবকে বাঁচানো সম্ভব। কিন্তু পোশাককর্মী তার বাবা সুলতান আহমেদের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। শেষ সম্বল যা ছিল, তা বিক্রি করে ছয় সাত-মাস ধরে ছেলের চিকিত্সা করেছেন। রাকিবের জীবন বাঁচাতে তার বাবা সমাজের হূদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর: ০১১৬১০৩০০০০৫৩৯৮৪, ডাচ্-বাংলা ব্যাংক, গুলশান শাখা, ঢাকা-১২১২। বিজ্ঞপ্তি।