মেধাবী ছাত্র সবুর বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী ছাত্র মো. আলী সবুরের দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। গত মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর একটি কিডনি সংযোজন করা হয়েছে। পিতৃহীন এই যুবকের অভাবী পরিবার চিকিৎসার খরচ চালাতে পারছে না। এ অবস্থায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সবুরের পরিবার।সবুর কারমাইকেল কলেজের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র। বর্তমানে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) ভর্তি আছেন। সেখানে তিনি নেফ্রোলজি বিভাগের চেয়ারম্যান রফিকুল আলমের চিকিৎসাধীন।সবুরের মা সালেহা খাতুন জানান, সন্তানকে তিনি কিডনি দিয়েছেন। কিন্তু কিডনি সংযোজনের পর তাঁর ছেলের শারীরিক অবস্থা খারাপ হয়েছে। নতুন করে কিডনি সংযোজন করার প্রয়োজন হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। সবুরকে সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর-১৭২-১০১-৪৭৫৩৪, ডাচ্-বাংলা ব্যাংক, দিনাজপুর শাখা। মোবাইল: ০১৭১৭৫২৪৬২৩ । বিজ্ঞপ্তি।