পিরোজপুরের স্বরূপকাঠি সোহাগদল গ্রামের নাসরিন রীমা (১৭) জন্মের পর থেকে হূিপণ্ডের সমস্যায় ভুগছেন। সোহাগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় অর্থাভাবে তাঁর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। পরে শিক্ষকদের সহযোগিতায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি এবং এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে জিপিএ-৫ পান। এ বছর এইচএসসি পরীক্ষার কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন নাসরিন। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হূিপণ্ডে ছিদ্র ধরা পড়ে। অসুস্থ অবস্থায় পরীক্ষা দিয়ে এবারও জিপিএ-৫ পান নাসরিন।বর্তমানে তিনি জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের চিকিত্সক অধ্যাপক এম এ কাশেমের অধীনে চিকিত্সা নিচ্ছেন। কিছুদিন আগে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়। চিকিত্সার ব্যয় মেটাতে দ্রুত দুই লাখ টাকা প্রয়োজন। নাসরিনের বাবা মো. মোকসেদ আলী দিনমজুরের কাজ করতেন। বর্তমানে কর্মহীন। তাঁর পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় মেয়েকে বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মোকসেদ। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মোকসেদ আলী, সঞ্চয়ী হিসাব নম্বর: ৫৩০২১০১৮৩৩৪৩৩০০১, ব্র্যাক ব্যাংক লিমিটেড, যেকোনো শাখা। বিজ্ঞপ্তি।