মেধাবী রেজওয়ানের ওপেন হার্ট সার্জারি করাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ রেজওয়ান আহমেদ (১৬) এ বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। মেধাবী এ শিক্ষার্থী জন্মগতভাবেই হূদেরাগে আক্রান্ত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক সজল ব্যানার্জি দেশের বাইরে রেজওয়ানের উন্নত চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। তার ওপেন হার্ট সার্জারি করাতে হবে। এ জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা রেজওয়ানের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ অবস্থায় তার পরিবার সমাজের সহূদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: শেখ সুলতান আহমেদ, ব্যাংক হিসাব নম্বর ১৫৬.১০১.২০১৬৪৩, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ শাখা, ময়মনসিংহ। যোগাযোগ: ০১৯২৩-৬৯৪৪৯৯। বিজ্ঞপ্তি।