হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মেধাবী শিক্ষার্থী মনিরুজ্জামানের মৃত্যুতে শোকসভা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের মেধাবী শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মীরের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকসভা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন-২-এ ওই শোকসভা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন।
শোকসভায় বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন বলরাম রায়, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. কামালউদ্দিন সরকার, প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক এস এম হারুন-উর-রশীদ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ভবেন্দ্র কুমার বিশ্বাস, নিহত শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মীরের বড় ভাই শিক্ষক মো. মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মোস্তফা তারেক চৌধুরী, মো. রফিকুল ইসলাম, সহপাঠী মুজাহিদ মুয়াজ, কর্মচারীদের পক্ষে মো. আবদুর রহিম প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুর রহমান শোকসভা পরিচালনা করেন।
শোকসভায় মনিরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শোক দিবস ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিন মেধাবী ছাত্র মনিরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। তিনি নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান।