মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৫ নম্বর দুর্গাপাশা ইউনিয়ন। এলাকাটি নদীভাঙনকবলিত। এখানকার মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর অনুষ্ঠানের আয়োজন করে নদীভাঙন রোধ পরিষদ নামের একটি সংগঠন।
গত বুধবার ঈদের দ্বিতীয় দিন বেলা ১১টায় দুর্গাপাশার ডিজিএল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে এ বছর জেএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা এবং একটি করে গাছের চারা দেওয়া হয়। সেই সঙ্গে ইউনিয়নের তিনটি মাধ্যমিক বিদ্যালয়, একটি মসজিদ ও একটি মন্দিরের প্রতিনিধির হাতে ১৫টি করে ঔষধি ও ফলদ গাছ তুলে দেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোসলেম আলী সিকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর তেঁতুলিয়া নদীর ভাঙনে দুর্গাপাশার গ্রামের পর গ্রাম বিলীন হচ্ছে। ইতিমধ্যে ভেঙে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু স্থাপনা ও ফসলি জমি। কিন্তু ভাঙন রোধে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।