মেধাবী শিক্ষার্থীরা পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে সাংস্কৃতিক সংগঠন নির্ঝর। মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে গত শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে মেধাবীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।নির্ঝর মৌলভীবাজারের সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও মান্নান আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বদরুজ্জামান চৌধুরী ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ। এই অনুষ্ঠানে বক্তব্য দেন এমদাদুল হক, নুরুল ইসলাম, আবু সুফিয়ান প্রমুখ।গত বছর ডিসেম্বরে একটি নির্বাচনী পরীক্ষা নেওয়া হয়। এতে মৌলভীবাজারের ৫৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার ৪৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই করা হয়।