মেধাবী স্কুলশিক্ষার্থী মাহমুদুলকে বাঁচাতে সাহায্যের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কৈশোরের চঞ্চলতা থেমে গেছে মেধাবী স্কুলছাত্র মাহমুদুল হাসানের (১৩)। ব্রেন টিউমারে আক্রান্ত এ কিশোরের এখন বিনা চিকিৎসায় বাড়িতে দিন কাটছে। জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা ছেলের শিয়রে বসে অসহায় বাবা-মা কেবল চোখের পানি ফেলছেন। মাহমুদুল দৈনিক যায়যায়দিন পত্রিকার রংপুরের কাউনিয়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের একমাত্র ছেলে।
কাউনিয়ার মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মাহমুদুলের বাবা মিজানুর জানান, ছেলের চিকিৎসায় ইতিমধ্যে সহায়-সম্বল বিক্রি করে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির দ্রুত টিউমার অপারেশন করতে হবে। নইলে তাকে বাঁচানো সম্ভব নয়। এ জন্য ব্যয় হবে ছয়-সাত লাখ টাকা।
মাহমুদুলকে সহায়তা পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব-৮২৮৭, জনতা ব্যাংক, কাউনিয়া শাখা, হিসাব নম্বর-০১১.০০৩. ১০০.০০৬৮০, যমুনা ব্যাংক, কাউনিয়া শাখা বা ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং ০১৭১৮-৪১০১৪৬-৩।