মেধাবীদের প্রাধান্য না দিয়ে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাবন্ধিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, রাজনীতি ও প্রশাসনে আজ যে অব্যবস্থা, তার কারণ মেধাবী মানুষের অভাব। যাঁরা সৎ ও মেধাবী, তাঁদের সঠিক ভূমিকা রাখতে দেওয়া হয় না। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে বিজয়মেলা মঞ্চে গতকাল শনিবার দুপুরে জেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শ্রেষ্ঠ শিক্ষকদের সমঞ্চাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আবুল মকসুদ এ কথা বলেন। মানিকগঞ্জ সমিতি এই বৃত্তি প্রদান ও সমঞ্চাননা অনুষ্ঠানের আয়োজন করে। সৈয়দ আবুল মকসুদ বলেন, ব্যক্তি জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় সব ক্ষেত্রে সৎ ও মেধাবীদের প্রাধান্য না দিয়ে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তোমাদের এখন থেকেই তৈরি হতে হবে। শুধু শিক্ষিত হলেই চলবে না, সৎ ও আদর্শবান নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’ মানিকগঞ্জ সমিতির সভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ আনোয়ারুল হক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ সমিতির উপদেষ্টা মফিজুল ইসলাম খান, কবি ও সাহিত্যিক শামসুন্নাহার নূর, সমিতির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সিপিবির জেলা সভাপতি আজাহারুল ইসলাম।অনুষ্ঠানে জেলার ১০৯টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৩২৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক হাজার টাকা ও সনদ এবং ১৪ জন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষকের সমঞ্চাননা দেওয়া হয়।