মেধাবীদের বৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৯৯৫ জন শিক্ষার্থীকে গত বৃহস্পতিবার খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের বৃত্তি দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে কামারখন্দ উপজেলার মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বক্তব্য দেন এসপি মিরাজ উদ্দীন আহমেদ, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা, ওসি বাবুল উদ্দিন সরদার, প্রধান শিক্ষক স্বপন কুমার দে প্রমুখ। অনুষ্ঠানে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ১ হাজার ৬২৭ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে এবং অষ্টম ও দশম শ্রেণির ৩২৮ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ দেওয়া হয়।