মেধাবীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার আরও এক মেয়াদে ক্ষমতায় থাকতে পারলে মাস্টার্স পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করা হবে। এ বছর এসএসসি পরীক্ষায় ফরিদপুরের জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে গতকাল রোববার প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সকালে কবি জসীমউদ্দীন হলে এ অনুষ্ঠান আয়োজন করে খেলাঘর। অনুষ্ঠানে এ বছর এসএসসি পরীক্ষায় ফরিদপুর জেলা থেকে জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ফরিদপুর অফিস।