মেধাবীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৭ জন মেধাবী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে তাদের সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. জিয়াউল হক মৃধা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন প্রমুখ। পরে জিয়াউল হক মেধাবী ছাত্রীদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন।