মেধাবীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের তালিমপুর-বাহারপুর উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রেণি পরীক্ষায় ভালো ফল করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে ১৫ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। গতকাল শনিবার বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কদ্দুছ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ মালিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব প্রমুখ।