মেধাবীদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রভাকর বিদ্যানিকেতন থেকে প্রাথমিক ও অষ্টম শ্রেণির সমাপনী এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিদ্যালয় চত্বরে ৭৩ শিক্ষার্থীকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়টির পরিচালনা পর্ষদ সভাপতি শামছুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, বিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।