প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি দেওয়া হয়েছে। উপজেলা পরিষদের মিলনায়তনে গতকাল এসব বৃত্তি দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরের ইউএনও মো. হাবিবুর রহমান। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. বায়েজিদ হাসান, নারী ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মামুন প্রমুখ। ইউএনও বলেন, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায়ের ২৮৬ জন শিক্ষার্থীকে এককালীন ১ হাজার ৫০০ টাকা করে মোট ৪ লাখ ৩০ হাজার টাকা বিতরণ করা হয়।