মেধাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই দিনব্যাপী মণিপুরি মুসলিম মেধাবৃত্তি পরীক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে ২৩ ও ২৪ অক্টোবর এ পরীক্ষা হয়। এতে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির ১৭৫ জন মুসলিম শিক্ষার্থী অংশ নেয়। দুই দিনব্যাপী মেধাবৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক দেবজ্যোতি সিনহা, কমলগঞ্জের ইউএনও সফিকুল ইসলাম, সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিংহ প্রমুখ। পরীক্ষা চলাকালে আদমপুর ইউপির চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া মরহুম আবদুল ওয়াহিদ ভূঁইয়া স্মৃতিকল্যাণ তহবিলের পক্ষ থেকে বাংলাদেশ মণিপুরি মুসলিম মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদকে ১২ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।