মেধাবৃত্তি প্রদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল সোমবার চর নবীপুর নূরজাহান-মযহার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠান হয়। ঊর্মি ফাউন্ডেশন এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ছন্দা ইসলাম। এতে কলেজটির অধ্যক্ষ আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ৮০ জন ছাত্রছাত্রীকে এক হাজার টাকা করে বৃত্তি ও সনদ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, তাঁর অকালপ্রয়াত বোন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মযহারুল ইসলামের মেয়ে ঊর্মি ইসলামের নামে এই বৃত্তি চালু করা হয়েছে।